,

খুলে দেয়া হয়েছে সেই ফ্লাইওভারের র‍্যাম্প

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটে এমএ মান্নান ফ্লাইওভারের কালুরঘাটমুখী র‍্যাম্প খুলে দেয়া হয়েছে। তবে ৮ ফুট বেশি উচ্চতার গাড়ি চলাচল করতে পারবে না। এই অংশে শুধু হালকা এবং মাঝারি ওজনের যানবাহন চলাচল করতে পারবে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার দুইদিন পরেই রোববার সকাল ১০টা থেকে এটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। বিষয়টি বাংলাদেশ জার্নালকে নিশ্চিত করেছেন চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম।

তিনি জানান, হালকা ও মাঝারি যান চলাচলের জন্য র‍্যাম্পটি খুলে দেয়া হয়েছে। তবে বেশি উচ্চতার যানবাহন চলাচল করতে পারবে না।

এর আগে গত মঙ্গলবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিদর্শক দল র‍্যাম্পটি পরিদর্শন করে পিলারে ফাটল না পেয়ে কালুরঘাটমুখী র‍্যাম্প দিয়ে গাড়ি চলাচলের সিদ্ধান্তের কথা জানান।

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর বহদ্দারহাট এম এ মান্নান ফ্লাইওভারের আরাকান সড়কমুখী মদিনা হোটেলের সামনে পাশাপাশি দুটি র‍্যাম্পের পিলারে ওপরের অংশে বেশ বড় ধরণের ফাটল দেখতে স্থানীয়রা। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ফাটলের বেশ কয়েকটি ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পিলারে ফাটলের খবর শুনে ২৫ অক্টোবর রাতে ওই স্থানে প্রতিবন্ধক বসিয়ে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। ১২০ কোটি টাকা ব্যয়ে নির্মাণের ৪ বছরের মাথায় ফ্লাইওভারের এমন অবস্থায় ঘটনাটি হয়ে ওঠে টক অব দ্যা টাউন।

আরও পড়ুন: চসিকের বিশেষজ্ঞ টিমও ফ্লাইওভারের পিলারে ফাটল পাননি

এছাড়াও ফ্লাইওভারের র‍্যাম্পের পিলারে ‘ফাটল’ পরীক্ষায় নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের জন্য চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে চিঠি দেয় চসিক। চিঠি পাওয়ার পরে তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে শুক্রবার ৪ নভেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেয়।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর