বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক মাসেই ধর্ষণের শিকার ১০১ নারী-শিশু

news-image

নিজস্ব প্রতিবেকদক : চলতি বছরের অক্টোবর মাসে সারাদেশে এক হাজার ৬০৩ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে শুধু ধর্ষণের শিকার হয়েছে ১০১ জন। এদের মধ্যে ৪১ জন শিশু ধর্ষণের শিকার, তিন জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়। এছাড়া এর মধ্যে ৪ কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ মহিলা পরিষদ তাদের এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। জাতীয় দৈনিক ও বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদের তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুই শিশুসহ ৭ জনকে ধর্ষণচেষ্টা করা হয়েছে। ৪ জন শ্লীলতাহানির শিকার হয়েছে। ৫ শিশুসহ ৯ জন যৌন নিপীড়নের শিকার হয়েছে।

এছাড়াও অ্যাসিড দগ্ধের শিকার হয়েছে তিন জন। অগ্নিদগ্ধের শিকার হয়েছে দুই জন। ৬ জন শিশু উত্ত্যক্তের শিকার হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ১৬ জন শিশুসহ ১৮ জন অপহরণের শিকার ও এক কন্যাশিশুকে অপহরণচেষ্টা করা হয়েছে। ৪ জন শিশুসহ পাচারের শিকার হয়েছে ২৯ জন। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ৬ জন। এর মধ্যে দুই জনকে যৌতুকের কারণে হত্যাও করা হয়েছে।

মহিলা পরিষদ জানায়,শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ৬ শিশুসহ মোট ২৩ জন। বিভিন্ন কারণে ১২ কন্যাশিশুসহ ৫১ জনকে হত্যা করা হয়েছে। এছাড়াও ৫ জন কন্যাশিশুসহ ১৬ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। ১৪ জন কন্যাশিশুসহ ২৮ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে।

এছাড়া ৮ জন কন্যাশিশুসহ ১৯ জন আত্মহত্যা করেছে। বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে ৭ জনের। দুজন কন্যা শিশুসহ সাইবার অপরাধের শিকার হয়েছে ৫ জন।

এদিকে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন জেলায় ১৮টি মন্দির ও পূজা মণ্ডপে হামলা হয়েছে। এসব ভাংচুর, লুটপাট ও হতাহতের ঘটনার বিষয়ে সংবাদ প্রকাশ হয়েছে, যা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত বলে জানিয়েছে মহিলা পরিষদ নেত্রীরা।

 

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে