,

গিনেস বুকে দশমবারের মতো নাম লেখালেন ফয়সাল

news-image

মাগুরা প্রতিনিধি : মাগুরার সন্তান মাহমুদুল হাসান ফয়সাল (২১) ১০ম বারের মতো গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়ে কৃতিত্ব দেখিয়েছে। এবার সে হাতের উপর ফুটবল রেখে ৩০ সেকেন্ডে ৭৭ বার ঘুরিয়ে ৯ম এবং কপালের চারপাশে ৩০ সেকেন্ডে ৪৬ বার ঘুরিয়ে ১০ম রেকর্ড করেছে। ফলে সে এই কৃতিত্ব অর্জন করেছেন।

ফয়সাল সাংবাদিকদের জানান, ৩১ অক্টোবর ২০২১ রোববার রাতে গিনেস বুক অব রেকর্ড কর্তৃপক্ষ তাকে এ সুখবর জানিয়েছে। ফয়সাল আরও জানান, সে এই দুটি ইভেন্টের ভিডিও ধারণ করে গিনেস কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছিল।

জানা গেছে, মাগুরা সদর উপজেলার হাজীপুর গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সদস্য সোহেল রানার পুত্র মাহমুদুল হাসান ফয়সাল। দুই ভাই বোনের মধ্যে ফয়সাল ছোট। সে মাগুরা পলিটেকনিকের ৫ম সেমিস্টারের শিক্ষার্থী। এর আগে সে আরও ৮টি রেকর্ড গড়েছিল। তার রেকর্ডের সংখ্যা ১০টি হলো।

মাহমুদুল হাসান ফয়সাল বলেন, এই নিয়ে মোট ১০টি রেকর্ড গড়েছি। ভবিষ্যতে আরও রেকর্ড গড়বো বলে আশা রাখি। সকলের দোয়া চাই।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য