,

২ বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল ৩ অটোরিকশাযাত্রীর

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার মনোহরগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় অটোরিকশার চালক খোকনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা ১৫ মিনিটে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের বিপুলাসার ইউনিয়নের বিহড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

মনোহরগঞ্জ উপজেলার নাথের পেটুয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- স্বামী রুহুল আমিন (৬৫), তার স্ত্রী সেলিনা আক্তার (৪৫) ও সায়মুনা (২০)। তারা সবাই বিপুলাসার ইউনিয়নের সাইকচাইল গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় অটোরিকশার চালক খোকন গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মনোহরগঞ্জ উপজেলার নাথের পেটুয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর আহম্মেদ বলেন, হিমাচল এক্সপ্রেসের একটি বাসকে ওভারটেক করার সময় একুশে এক্সপ্রেস নামে ওপর একটি বাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় অটোরিকশায় থাকা রুহুল আমিন ও সেলিনা বেগম দম্পতি ঘটনাস্থলেই মারা যান।

পরে হাসপাতালে নেওয়ার পথে সায়মুনা আক্তার নামে আরেক কলেজছাত্রীও মারা যায়।

তিনি বলেন, বাস ও আটোরিকশা জব্দ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর