,

বাংলার মানুষ ঘৃণা, মিথ্যার রাজনীতির বিরুদ্ধে উন্নয়ন ও একতাকে বেছে নিয়েছেন: মমতা

ময়ুখ বসু, কলকাতা
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উপনির্বাচনে চার আসনেই বিপুল ব্যবধানে জয় পেয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। এ পরিস্থিতিতে জয়ের আনুষ্ঠানিক ঘোষণার আগেই টুইটে এলো দলটির প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা। চার আসনে জিতে তৃণমূলের বিধানসভা আসন ২১৭-তে পৌঁছে গেল।

মঙ্গলবার সকাল থেকে পশ্চিমবঙ্গের দিনহাটা, গোসাবা, খড়দা এবং শান্তিপুর আসনের ভোট গণনা শুরু হয়। গণনা শুরু হতেই যে ট্রেন্ড সামনে আসতে থাকে, তাতে তৃণমূলের বিজয় স্পষ্ট দেখা যায়। তবে ভোটের মার্জিন নিয়েই চিন্তা বাড়ছিল।

কিন্তু বেলা গড়াতেই বদলে যায় চিত্র। রাজ্যে প্রধান বিরোধী দল বিজেপিকে পেছনে ফেলে সব আসনেই এগিয়ে যেতে থাকেন তৃণমূল প্রার্থীরা।

এ উপনির্বাচনে যে চিত্র সামনে এসেছে তা অবশ্যই চিন্তার ভাঁজ ফেলবে বিজেপির কপালে। একাধিক আসনে এক লাখের বেশি ভোটের ব্যবধানে জয় পেয়েছেন তৃণমূল প্রার্থীরা। গতবার বিজেপি যেসব আসনে জিতেছিল, সেগুলোতে এবার বড় ব্যবধানে হেরেছে।

মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘আমি চার জয়ী প্রার্থীকেই অভিনন্দন জানাচ্ছি। এটা মানুষের জয়। কারণ, বাংলার মানুষ ঘৃণা এবং মিথ্যার রাজনীতির বিরুদ্ধে উন্নয়ন ও একতাকে বেছে নিয়েছেন। আমরা বাংলাকে ভিন্ন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।’

বিধানসভা ভোটের ফল প্রকাশের ঠিক ৬ মাসের মাথায় উপনির্বাচনে চার-এ চার। এতে অনেকটাই বিপর্যস্ত বিরোধীরা। পশ্চিমবঙ্গে এখন তৃণমূলের জয়জয়কার।

গণনার শুরু থেকেই লাফিয়ে লাফিয়ে ব্যবধান বাড়াতে থাকেন চার আসনের তৃণমূল প্রার্থীরা। গোসাবা, দিনহাটায় গণনার মাঝ পথেই তৃণমূলের সঙ্গে নিকটতম দ্বিতীয়ের ব্যবধান এক লাখ ছাড়িয়ে যায়।

খড়দহ আসনেও বিজেপি-সিপিএমকে পেছনে ফেলে এগিয়ে যান শোভনদেব। অর্থাৎ চার আসনেই বিপুল ভোটে তৃণমূলের জয় এখন কেবল সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে। এই আবহে টুইট এল কালীঘাট থেকে।

দলের বিপুল জয়ের কাঁধে চেপে আগামী দিনে বাংলাকে নয়া উচ্চতায় নিয়ে যাওয়ার সংকল্প ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী। নেত্রীর শুভেচ্ছা পাওয়ার পর জয়োল্লাসে মেতেছেন তৃণমূল কর্মী সমর্থকেরা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য