,

ত্বকে ক্লান্তির ছাপ দূর করার টিপস

news-image

নিউজ ডেস্ক : অতিরিক্ত তৈলাক্ত, মশলাদার খাবার খেয়ে, রাত জেগে আড্ডার ফলে শরীরের মতো ত্বকেও ক্লান্তির ছাপ পড়ে। চেহারায় ক্লান্তির ছাপ থাকলে সাজের সবটাই মাটি হয়ে যায়। তাই ত্বকের জেল্লা কীভাবে ফিরিয়ে আনবেন রইল সহজ টিপস।

১. সারাদিন কাজের পর শরীরকে বিশ্রাম দিন। নির্বিঘ্নে ৮ ঘণ্টা ঘুমের পরে শরীর, মন সুস্থ থাকেই। এর ছাপ পড়ে চেহারায়।

২. সারাদিনে প্রচুর পানি খান। এতে শরীর হাইড্রেটেড থাকে। ত্বকের শুষ্ক ভাব কেটে গিয়ে আর্দ্রতা ফিরে আসে। সারাদিনে ডাবের পানি, ডিটক্স পানি খেয়েও শরীর চাঙ্গা করতে পারেন।

৩. আগে হালকা শীত পড়তে শুরু করেছে। তাই ত্বকের ভাল ময়শ্চারাইজার প্রয়োজন। কেমিক্যাল ফ্রি ভাল মানের হাইড্রেটিং ময়শ্চারাইজার ব্যবহার করুন।

৪. ত্বকে মৃত কোষ জমা হলে ব্রণর সমস্যা দেখা দিতে পারে। এমনকি ত্বক আরও প্রাণহীন দেখায়। তাই সপ্তাহে একদিন অন্ততপক্ষে স্ক্রাবার ব্যবহার করুন।

৫. এক্সারসাইজ বা যোগার মাধ্যমে শরীর, মন চাঙ্গা করতে পারেন। শরীর থেকে টক্সিন বেরিয়ে গেলে ত্বকেও প্রাণ ফিরে আসে।

৬. একটানা তৈলাক্ত, মশলাদার খাবার খাওয়ার পর পুষ্টিকর খাবার খান। দিনে অন্ততপক্ষে দুটো ফল খাওয়ার অভ্যাস করুন। খাবারে থাকুক সবজি।

 

এ জাতীয় আরও খবর

মিজানুর রহমান আজহারী: শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করা জরুরি

কালো জাদুর অভিযোগে আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে?

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯

পরীমণির জন্মদিনে ওমর সানীর স্নেহের আলিঙ্গন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন

হঠাৎ গোলাপি জার্সি পরে কেন মাঠে নামল পাকিস্তান

গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চান খাদ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর জাপান সফর: স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ