,

সকল ধর্মের ন্যায্য হিস্যা অনুযায়ী বরাদ্দ দেয়া হয়: ধর্ম প্রতিমন্ত্রী

news-image

লক্ষ্মীপুর প্রতিনিধি : ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে অত্যান্ত সচেতন ও স্বচেষ্ট অবস্থানে রয়েছেন। সকল ধর্মের ন্যায্য হিস্যা অনুযায়ী সবার বরাদ্দও তেমনিভাবে দেয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে বেশি বরাদ্দও দেয়া হয় অন্য ধর্মাবলম্বীদের।

শুক্রবার সকালে লক্ষ্মীপুর শহরের সোনামিয়া জামে মসজিদ (সদরের মডেল মসজিদ) ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজ পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শাহজাহান কামাল ও নুর উদ্দিন চৌধুরী নয়ন।

এ সময় অন্যান্যের মধ্যে আরও ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার ড. এ এইচএম কামরুজ্জামান, গণপূর্তের উপ-বিভাগীয় প্রকোশলী ফারুক আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী আবদুল হালিম, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক আশিকুর রহমান, আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হায়দার মাসুম ভূইয়া প্রমুখ।

জানা যায়, জেলা শহরের সোনামিয়া জামে মসজিদটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের আওতায় গণপূর্ত অধিদপ্তরের ১৪ কোটি ৫৯ লাখ টাকা টেন্ডার আহ্বানের মাধ্যমে সদর মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের কাজটি পায় খন্দকার এন্ড ব্রাদাস। বর্তমানে পাইলিংয়ের কাজ শেষ হয়েছে।

এই মসজিদে থাকবে ইসলামিক ফাউন্ডেশন অফিস, রিসার্চ সেন্টার, ইসলামি লাইব্রেরি, মৃতদেহ রাখার স্থান, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, হেফজ খানা, কনফারেন্স রুম, ৩১টি গাড়ি পার্কিংসহ নান অত্যাধুনিক সুযোগ-সুবিধা। যেখানে সারিবদ্ধভাবে একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন ১৩শ’ মুসল্লি। ৩শ’ নারী ও প্রতিবন্ধীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা থাকছে নির্মানাধীণ মসজিদটিতে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর