,

অদ্ভুত বোল্ড ডি কক, বিপর্যয়ে দক্ষিণ আফ্রিকা

news-image

স্পোর্টস ডেস্ক : সুপার টুয়েলভের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে চেপে ধরেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। টস হেরে প্রতিপক্ষের আমন্ত্রণে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি প্রোটিয়াদের। পাওয়ার প্লে’র ছয় ওভারে মাত্র ২৯ রান করতেই ৩ উইকেট হারিয়ে ফেলেছে তারা।

অবশ্য ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারটা দারুণই কেটেছিল দক্ষিণ আফ্রিকার। মিচেল স্টার্কের প্রথম বলেই দুই রান নেন অধিনায়ক টেম্বা বাভুমা। পরে তৃতীয় ও চতুর্থ বলে হাঁকান ব্যাক টু ব্যাক বাউন্ডারি। সেই ওভার থেকে আসে ১১ রান।

কিন্তু এই শুরুটা ধরে রাখতে পারেননি প্রোটিয়া অধিনায়ক। গ্লেন ম্যাক্সওয়েলের করা দ্বিতীয় ওভারের তৃতীয় বলে সরাসরি বোল্ড হয়ে যান ৭ বলে ১২ রান করা বাভুমা। পরের ওভারের প্রথম বলে ইনফর্ম রসি ফন ডার ডুসেনকে কট বিহাইন্ড করেন জশ হ্যাজলউড।

মাত্র ১৬ রানে ২ উইকেট হারানো প্রোটিয়াদের চাপ আরও বাড়ে কুইন্টন ডি ককের অদ্ভুত বোল্ড আউটে। হ্যাজলউডের করা ইনিংসের পঞ্চম ওভারের প্রথম বলটি ছিলো লেগস্ট্যাম্পে খাটো লেন্থের ডেলিভারি। স্কুপ করার চেষ্টায় বল আঘাত হানে ডি ককের থাই প্যাডে।

ডি কক ভেবেছিলেন বল চলে গিয়েছে দূরে, তাই সিঙ্গেল নেয়ার ভঙ্গি করেন তিনি। কিন্তু বল তখন এক ড্রপ করে আঘাত হানে স্ট্যাম্পে, বিদায়ঘণ্টা বেজে যায় ডি ককের। আউট হওয়ার আগে ১২ বল খেলে মাত্র ৭ রান করতে পেরেছেন এ তারকা উইকেটরক্ষক ব্যাটার।

 

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?