,

লামখাগা পাসে আটকা পড়ে ১১ পর্বতারোহীর মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : ভয়াবহ তুষারধস ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভারতের উত্তরাখণ্ডের লামখাগা পাসে আটকা পড়া ১৭ পর্বতারোহীর একটি দলের ১১ সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ভারতীয় বিমান বাহিনী। খবর এনডিটিভির।

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, পর্যটক, গাইড ও পোর্টারদের নিয়ে গঠিত ১৭ জনের দলটি গত সোমবার পথ হারিয়ে ফেলেছিল; বুধবার তাদের খোঁজে ভারতীয় বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭ হাজার ফুট উচুঁতে অবস্থিত লামখাগা পাস উত্তরাখণ্ডের অন্যতম দুর্গম এলাকা। এই পাস পেরিয়েই উত্তরাখণ্ডের হারসিল জেলা থেকে চলে যাওয়া যায় হিমাচল প্রদেশের কিন্নৌরে। সেখানেই ট্রেক করতে গিয়েছিল ১৭ জনের দলটি।

উদ্ধারকারী দল বৃহস্পতিবার সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫ হাজার ৭০০ ফুট উঁচুতে ৪টি মৃতদেহ পায়; একইদিন ১৬ হাজার ৮০০ ফুট উঁচু থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়। শুক্রবার ১৬ হাজার ৫০০ ফুট উঁচু থেকে আরও ৫টি মৃতদেহ ও একজনকে জীবিত উদ্ধার করা হয়। পরে আরও দুইজনের মৃতদেহ মেলে।

মৃতদেহগুলো স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জীবিত উদ্ধার দুইজনকে হারসিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উত্তরকাশির হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য