,

স্ত্রীকে হত্যার পর মেয়েকে নিয়ে থানায় হাজির স্বামী

news-image

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর সদর উপজেলায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় গিয়েছেন ঘাতক স্বামী। পারিবারিক কলহের কারণে স্ত্রীকে কুপিয়ে করে বলে দাবি স্বামীর।

উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার রাতে স্ত্রী তাহমিনা বেগমকে (৪৪) কুপিয়ে হত্যা করে শুক্রবার সকালে পিরোজপুর সদর থানায় হাজির হয় স্বামী আব্দুস সত্তার (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের বাসিন্দা মৃত জোনাব আলি শেখের ছেলে আব্দুস সত্তার বিভিন্ন এনজিও ও ব্যাংক থেকে ঋণ নিয়ে তা পরিশোধ করতে না পেরে অনেকটা বিপর্যস্ত ছিলেন। এসব কারণে পরিবারের মধ্যে প্রায়ই কলহ লেগে থাকতো। এর জের ধরে বৃহস্পতিবার গভীর রাতে আব্দুস সত্তার তার স্ত্রী তাহমিনাকে কুপিয়ে হত্যা করে।

পরে শুক্রবার ভোরে আব্দুস সত্তার তার ছয় বছরের ছোট কন্যা সাদিয়া আক্তারকে সাথে নিয়ে পিরোজপুর সদর থানায় হাজির হয়ে স্ত্রীকে হত্যার কথা জানান।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুজ্জামান জানান, আব্দুস সত্তার পারিবারিক কলহের কারণে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে নিজেই থানায় আসে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য