,

কল্পকাহিনী তৈরি করে বিএনপি নেতাদের কারাগারে নেওয়া হচ্ছে: মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : কল্পকাহিনী তৈরির মাধ্যমে মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের কারাগারে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু আদালতে হাজিরা দিতে গেলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে আদালত।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেওয়া বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘বিরামহীন গতিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলগুলোর নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনি তৈরির মাধ্যমে মামলা দিয়ে কারাবন্দী করা হচ্ছে। ভুয়া, বানোয়াট ও সাজানো মামলায় আকরামুল হাসান মিন্টুর জামিন বাতিল করে কারাগারে প্রেরণ বর্তমান গণধিক্কৃত সরকারের ধারাবাহিক অপকর্ম থেকে কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি গণবিরোধী সরকারের চলমান দমন নীতিরই অংশ।’

বিএনপি মহাসচিব অবিলম্বে আকরামুল হাসান মিন্টুর বিরুদ্ধে দায়েরকৃত অসত্য মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবি জানান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য