,

ফেসবুকে গুজব ছড়ানোয় বদরুন্নেসার সেই শিক্ষকের বিরুদ্ধে মামলা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানী পল্লবীর ‘সাহিনুদ্দীন’ হত্যাকান্ডের নৃশংস ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নোয়াখালীর ‘যতন সাহা’ হত্যাকান্ড বলে অপপ্রচার করা হয়। এই অভিযোগে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দায়ের করেছে ।

বৃহস্পতিবার সকালে রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করা হয়। রুমা সরকারকে রমনা থানায় হস্তান্তর করেছে র্যাব। এর আগে রাজধানীর বেইলি রোডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে একটি ভিডিও ভাইরাল করেন রুমা সরকার। যে ভিডিও অনেক আগের এবং সম্প্রতি কোনও ঘটনার সঙ্গে মিল নেই। এ কারণে জিজ্ঞাসাবাদের জন্য তাকে র‍্যাব সদর দপ্তরে নিয়ে আসা হয়।

প্রসঙ্গত, চলতি বছরের ১৯ মে রাজধানীর পল্লবীতে জমি দখলকে কেন্দ্র করে সড়কের পাশে শিশু সন্তানের সামনে বাবা সাহিনুদ্দিনকে নির্মমভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দুবৃত্তরা। সে সময় সাহিনুদ্দিনকে হত্যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনার ভিডিও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার পর হত্যার সঙ্গে জড়িত ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব এম এ আউয়ালসহ সবাইকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য