,

মাত্র এক হাজার এক টাকা পারিশ্রমিকে জাজের নতুন ছবিতে সিয়াম

news-image

বিনোদন প্রতিবেদক : ইউটিউব দিয়ে যাত্রা শুরু৷ এরপর কাজ করেছেন ছোট পর্দায়৷ জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে ‘পোড়ামন ২’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে নাম লেখান জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। তারপর থেকে রুপালি পর্দাতেই নিয়মিত তিনি৷

মুক্তির অপেক্ষায় আছে তার ‘অপারেশন সুন্দরবব’, ‘শান’সহ বেশ কিছু সিনেমা।

এরইমধ্যে নতুন করে যুক্ত হলেন জাজের নতুন সিনেমায়৷ ‘রাস্তা’ নামের সিনেমাটি বানাবেন রায়হান রাফি৷

আর এতে মাত্র এক হাজার এক টাকা পারিশ্রমিক নেবেন সিয়াম। এমন তথ্যই নিশ্চিত করেছে জাজ মাল্টিমিডিয়া।

এ বিষয়ে জানিয়ে আজ ২০ অক্টোবর একটি ফেসবুক ঘোষণা এসে জাজের ভেরিফায়েড পেজে। সেখানে বলা হয়েছে, ছবিটিতে সিয়ামের বিপরীতে অভিনয় করবেন নতুন এক নায়িকা।

জাজের এডমিন থেকে দেয়া স্ট্যাটাসটি এমন, ‘জাজের ব্যবসা সফল দুই সিনেমা পোড়ামন-২ ও দহন টিম। মানে জাজ, রায়হান রাফি ও সিয়াম আবার এক সাথে। অবশ্য ওই দুইটা সিনেমাতে পূজা ছিল, কিন্তু জাজের এই নতুন সিনেমাতে পূজা নেই, আসছে নতুন মুখ ।

জাজ এই করোনা কালীন সময়ে বেশ কিছু দুর্দান্ত প্রজেক্ট তৈরি করে রেখেছে । তার একটা হলো রাস্তা। শুটিং জানুয়ারির এক তারিখ থেকে শুরু।

আরেকটা কথা না বললে এখানে অন্যায় হবে। জাজের চেয়ারম্যান স্যার উনার পারসোনাল প্রোফাইলে বলেছিলেন, সিনেমার লোক কখনো আপন বা বন্ধু হয় না। কথাটা ভুল। তার প্রমান সিয়াম। সিয়াম প্রতি সিনেমাতে সন্মানি নেয় ১৫-২০ লক্ষ টাকা। কিন্তু জাজের ছেলে সিয়াম ‘রাস্তা’ সিনেমা বাবদ নিয়েছে এক হাজার এক টাকা মাত্র। যেখানে জাজের অনেক ছেলেমেয়েরা আগেই জিজ্ঞাসা করে কত টাকা দেবেন ওই সিনেমার/ওয়েব সিরিজের জন্য (নুসরাত ফারিয়া ছাড়া) ।

এটা সিয়ামের প্রতিদান নাকি ভালবাসা! না জাজের প্রতি সন্মান জানি না।

তবে আমরা মন থেকে দোয়া করি সিয়ামের জন্য, যেন বিধাতার সকল করুণা ধারা তার উপর বর্ষণ করেন।

ভালো থাকুক সিয়াম, ভালো থাকুন আপনারা।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য