,

সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে ২১ লাখ নারী

news-image

নিউজ ডেস্ক : সামাজিক নিরাপত্তা কর্মসূচির ফলে স্বাবলম্বী হচ্ছেন কর্মজীবী নারীরা/ফাইল ছবি
নিজের অদম্য ইচ্ছাকে সম্বল করে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছেন নারীরা। চরম প্রতিকূলতাকে জয় করে নিজেদের স্বাবলম্বী করে তুলছেন তারা। এই অদম্য মানসিকতার নারীদের সহায়তার জন্য চারটি সামাজিক নিরাপত্তামূলক কমর্সূচি বাস্তবায়ন করছে সরকার। এসব কর্মসূচির সুবিধাভোগী ২১ লাখের বেশি নারী। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অংশ হিসেবে ভিজিডি কার্যক্রম, মাতৃত্বকালীন ভাতা কর্মসূচি, ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচি, নারীদের আত্ম-কর্মসংস্থানে ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়ন করছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এসব কার্যক্রমের ফলে একদিকে কর্মজীবী নারীরা যেমন স্বাবলম্বী হচ্ছেন, অন্যদিকে প্রশিক্ষণ ও ক্ষুদ্রঋণ নিয়ে উদ্যোক্তা হয়ে উঠছেন অনেকে।

কয়েক বছর আগেও শুধু স্বামীর আয়ের ওপর নির্ভর করতেন পটুয়াখালীর সুমনা বেগম। এখন হাঁস-মুরগি পালন করে পুরো সংসারের দায়িত্ব নিয়েছেন তিনি। সফলতার গল্প জানতে চাইলে সুমনা বেগম বলেন, কয়েক বছর আগেও আমার স্বামীর আয়ের ওপর নির্ভর করা লাগতো। তিনি যেদিন কাজ করতে পারতেন না সেদিন না খেয়ে থাকা লাগতো। তিন বছর আগে আমি এক আত্মীয়ের পরামর্শে ক্ষুদ্র ঋণ নিয়ে হাঁস-মুরগি পালন শুরু করি। এক বছরের মাথায় লাভের মুখ দেখি। এখন আমার খামারে দেড় লাখ টাকার হাঁস-মুরগি আছে।

তবে এসব কর্মসূচির বিষয়ে বেশ কিছু অভিযোগও রয়েছে। অনেকের অভিযোগ, ভিজিডি কার্যক্রম, মাতৃত্বকালীন ভাতা কর্মসূচি, ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচি, নারীদের আত্ম-কর্মসংস্থানে ক্ষুদ্রঋণ কার্যক্রমে টাকার লেনদেন হয়ে থাকে। টাকা দিলেই এসব সুবিধা পাওয়া যায়।

রাজশাহীর সামসুন্নাহার সামাজিক বেষ্টনীর কর্মসূচিতে মাতৃত্বকালীন ভাতার জন্য আবেদন করলেও মেলেনি কোনো আর্থিক সহায়তা। স্থানীয় অফিসে টাকা দিতে না পারায় তার নামটি রাখা হয়নি বলে অভিযোগ সামসুন্নাহারের। তিনি বলেন, আমি খেটে খাওয়া গরিব মানুষ। গর্ভাবস্থায় কাজ করতে পারিনি। শুনেছিলাম কাগজ জমা দিলে নাকি টাকা দেবে। কাগজ নিয়া অফিসে গেলাম, আমাকে বললো হবে না। পরে একজন বললেন টাকা দিলে নাকি করে দিতে পারবেন। আমি টাকা দিতে পারিনি বলে সুবিধাও পাইনি।

জানতে চাইলে মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রামচন্দ্র দাস বলেন, নারী উন্নয়ন ও সমতার লক্ষ্যে আমাদের বেশ কিছু কর্মসূচি রয়েছে। আমাদের চারটি সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় ২১ লাখ নারী সুবিধাভোগী রয়েছেন। ঋণ দেওয়ার বিভিন্ন কাজ আছে আমাদের, সেখান থেকে ঋণ নিয়ে নারীরা স্বাবলম্বী হচ্ছেন। আমাদের আরেও কিছু সংস্থা আছে, তারাও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য