,

টিকা পেতে ৫ কোটি ৪৮ লাখ মানুষের নিবন্ধন

news-image

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টিকা পেতে সারাদেশে এ পর্যন্ত প্রায় ৫ কোটি ৪৮ লাখ মানুষ নিবন্ধন করেছেন। তাদের মধ্যে এ পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৩ কোটি ৮৮ লাখ ৩৮ হাজার ১৮৮ জন এবং দ্বিতীয় ডোজের নিয়েছেন ১ কোটি ৯৪ লাখ ৫৯৩ জন।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেশে ১৯ অক্টোবর পর্যন্ত টিকা নিতে মোট নিবন্ধন করেছেন ৫ কোটি ৪৭ লাখ ৯৭ হাজার ১৩৬ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৫ কোটি ৪০ লাখ ২৮ হাজার ৮২৯ জন ও পাসপোর্টের মাধ্যমে ৭ লাখ ৬৮ হাজার ৩০৭ জন নিবন্ধন করেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, দেশে এ পর্যন্ত ৫ কোটি ৮২ লাখ ৩৮ হাজার ৭৮১ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে। প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ২ কোটি ৭ লাখ ৪৪ হাজার ৭২৪ জন, আর নারী ১ কোটি ৮০ লাখ ৯৩ হাজার ৪৬৪ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ৯ লাখ ৭৭ হাজার ১৬২, আর নারী ৮৪ লাখ ২৩ হাজার ৪৩১ জন।

এরমধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ৩৪ লাখ ১৯ হাজার ৫১২ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ৪ লাখ ২৮ হাজার ৯৯০ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ৩ কোটি ৯২ লাখ ৭৩১ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৫১ লাখ ৮৯ হাজার ৫৪৮ ডোজ।

চলতি বছরের ২৭ জানুয়ারি করোনা প্রতিরোধে দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য