,

নেপালে পাহাড়ি রাস্তা থেকে ছিটকে পড়লো বাস, নিহত ২৮

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নেপালের উত্তর-পশ্চিমাঞ্চলে যাত্রীবাহী বাস পাহাড়ি রাস্তা থেকে ছিটকে পড়লে কমপক্ষে এর ২৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হন।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, বাসটি মুগু জেলার দিকে যাচ্ছিল। এ সময় এটি রাস্তা থেকে ছিটকে পাহাড়ের পাদদেশে পড়ে যায়।

ঠিক কী কারণে বাসটি রাস্তা থেকে ছিটকে পড়লো, তা জানা এখনো যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ব্রেক ফেল করে গাড়িটি দুর্ঘটনায় পড়েছে।

এ ঘটনায় এক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে বিমানে করে নিকটবর্তী হাসপাতালে নেয়া হয়েছে।

নেপালে সড়ক দুর্ঘটনা খুব বেশি বিরল নয়। রাস্তার বাজে পরিস্থিতি আর গাড়ির খারাপ অবস্থার কারণে প্রায়ই দেশটিতে দুর্ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, উদ্ধারকারীরা ঘটনাস্থলে গিয়ে লোকজনকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। পুলিশ বলছে, এ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। জানা গেছে, এ বাসের অধিকাংশ যাত্রী ধর্মীয় উৎসব দাশাইন উদযাপনের পর বাড়ি ফিরছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য