,

বিস্ফোরক মামলায় মামুনুলের জমিন আবেদন নামঞ্জুর

news-image

খুলনা প্রতিনিধি : বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আগামী ২২ নভেম্বর এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

রোববার সকালে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ এস এম আশিকুর রহমানের আদালত এ জামিনের আবেদন নামঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কে এম ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামুনুল হককে আদালতে আনার কারণে আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এর আগে শুক্রবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে তাকে কাশিমপুর কারাগার থেকে পুলিশ পাহারায় খুলনা জেলা কারাগারে আনা হয়।

উল্লেখ্য, ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি মহানবীকে (সা.) অবমাননার প্রতিবাদে ইসলামী কয়েকটি দল নগরীতে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় সোনাডাঙ্গা থানার এস আই আলমগীর কবীর বাদি হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মোক্তার হোসেন ২০১৫ সালের ২১ এপ্রিল মামুনুল হকসহ মোট ১০৭ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়