,

ভারতে করোনায় একদিনে আরও ২৪৮ জনের মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দু’দিন ২০ হাজারের বেশি থাকার পর শনিবার আবার কমল ভারতের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৭৪০ জন। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা হয়েছেন ৩ কোটি ৩৯ লাখ ৩৫ হাজার ৩০৯ জন। খবর আনন্দবাজার অনলাইনের।

আক্রান্তের পাশাপাশি শনিবার দৈনিক মৃত্যু একটু কমেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ২৪৮ জনের। পুরো মহামারি পর্বে ভারতে মোট প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৫০ হাজার ৩৭৫ জন।

তবে দৈনিক আক্রান্ত নিয়ন্ত্রণে আসায় ভারতে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা সাড়ে তিন হাজার কমেছে। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৬৪৩ জন।

দৈনিক আক্রান্তের সংখ্যা ভারতের মধ্যে সবচেয়ে বেশি কেরালায়। যদিও আগের তুলনায় সংক্রমণ পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে সেখানে। গত ২৪ ঘণ্টায় সে রাজ্যে আক্রান্ত ১০ হাজার ৯৪৪ জন।

মহারাষ্ট্রে আক্রান্ত তিন হাজারের নিচে এবং তামিলনাড়ুতে আক্রান্ত দেড় হাজারের নিচেই থাকছে। তবে কর্নাটকে এবং অন্ধ্রপ্রদেশে পরিস্থিতির উন্নতি হলেও মিজোরামে আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টাতেও হাজারের কাছাকাছি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য