,

শিষ্যকে হত্যায় দোষী সাব্যস্ত গুরমিত রাম রহিম

news-image

অনলাইন ডেস্ক : শিষ্যকে হত্যায় দোষী সাব্যস্ত হলেন ভারতের হরিয়ানা প্রদেশের ডেরা সাচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম। এ মামলায় শুক্রবার তাকেসহ আরও ৫ জনকে দোষী সাব্যস্ত করেছেন হরিয়ানার পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালত। আদালত এ মামলায় আগামী মঙ্গলবার (১২ অক্টোবর) সাজা ঘোষণার দিন ধার্য করেছেন।

ধর্ষণের দায়ে ইতোমধ্যেই ২০ বছরের জেলের সাজা ভোগ করছেন রাম রহিম।

২০০২ সালের ১০ জুলাই কুরুক্ষেত্রের খানপুর কোলিয়া গ্রামে রাম রহিমের শিষ্য রণজিৎ সিংয়ের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয়। রাম রহিমের বিরুদ্ধে বাবাকে খুনের অভিযোগ জানান মৃত রণজিৎ সিংয়ের ছেলে। সিবিআই-এর দাবি, এই খুনের পেছনে হাত ছিল রাম রহিমের। কারণ, রাম রহিম তার শিষ্যাদের ওপর যৌন নির্যাতন চালাতেন। তার সন্দেহ ছিল, এই খবর বাইরে বেরোনোর পেছনে রয়েছেন রণজিৎ সিং। তাই তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়।
২০১৭ সালের আগস্ট মাসে আশ্রমের মধ্যে দুই শিষ্যাকে ধর্ষণ এবং এক সাংবাদিকের খুনের দায়ে রাম রহিমকে ২০ বছর জেলের সাজা দেন আদালত। বর্তমানে রোহতকের সুনারিয়া জেলে আছেন রাম রহিম।

সূত্র : আনন্দবাজার, হিন্দুস্তান টাইমস

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য