,

রিকশাওলার ফোনে ৫০ ফিট উঁচু গাছে আটকা পড়া ব্যক্তিকে উদ্ধার

news-image

সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : সীতাকুণ্ডে গাছের ডাল কাটতে উঠে উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়ে প্রায় ৫০ ফিট ওপরে আটকে থাকা এক ব্যক্তিকে উদ্ধার করেছে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস।

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড মহাদেরপুরে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রায় ৫০ থেকে ৬০ ফিট উঁচু একটি কাঠ বাদাম গাছের ডাল কাটতে গাছের ওপর ওঠেন মো. মমিন মিয়া (৪০)। ডাল কাটাতে কাটতে গাছের মগডালে উঠে যান তিনি। কাটার শেষ পর্যায়ে তার বাম হাতের আঙুলে দায়ের কোপ লাগে। এ সময় হাত থেকে রক্তপাত হতে দেখে ভয় পেয়ে নিচে নামার চেষ্টা করলেও নামতে পারছিলেন না তিনি।

আরও জানা যায়, পরে তিনি চিৎকার করলে গাছের নিচে লোকজন জড়ো হয়। একপর্যায়ে স্থানীয় এক ব্যক্তি গাছে উঠে মমিন মিয়াকে গামছা দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন। এ সময় আশরাফ নামের এক রিকশাচালক এ ঘটনা দেখে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনে ফোন দেন। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আব্দুল আলীমের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিচে নামিয়ে আনেন।

রিকশাচালক আশরাফ জানান, এই পথে যাত্রী নিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে গাছে আটকে থাকতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন তিনি।

ফায়ার সার্ভিসের লিডার আব্দুল আলীম জানান, ভয় পেয়ে গাছ থেকে নামতে পারছিলেন না মমিন মিয়া। উদ্ধারের পর কিছুক্ষণ বিশ্রাম নিলে সুস্থ হয়ে ওঠেন তিনি।

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়