শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি ছাড়ার ঘোষণা সাবেক রাষ্ট্রপতির কন্যার

news-image

অনলাইন ডেস্ক : ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কন্যা শর্মিষ্ঠা মুখার্জি রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। গতকাল শনিবার এক টুইট বার্তায় শর্মিষ্ঠা মুখার্জি লেখেন, ‘সকলকে ধন্যবাদ। রাজনীতি থেকে বিদায় নিলাম। তবে কংগ্রেসের একজন প্রাথমিক সদস্য হিসেবে থাকব। সক্রিয় রাজনীতি আর নয়। কেউ যদি মনে করেন তিনি দেশের সেবা, জাতির সেবা করবেন তিনি অন্যভাবেও করতে পারেন।’

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, শর্মিষ্ঠা মুখার্জি কংগ্রেস ছাড়ার ঘোষণা দেওয়ায় তিনি এখন কোন দলে যোগ দিচ্ছেন এ নিয়ে নানান গুঞ্জন উঠেছে। অভিজিৎ মুখার্জির দলে যেতে পারেন শর্মিষ্ঠা মুখার্জি এমন গুঞ্জন উঠেছে। তবে শর্মিষ্ঠা মুখার্জি সাফ জানিয়ে দিয়েছেন, ‘দলের প্রতি আমার কোনো অভিযোগ নেই। অন্য দলে যোগ দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিষয়টি এমন নয়। শীর্ষ নেতৃত্বের কাছে এটিই স্পষ্ট করতে চাইছি।’

শর্মিষ্ঠা মুখার্জি বলেন, ‘রাজনীতি, বিশেষ করে বিরোধী রাজনীতি করতে গেলে একটা জ্বলন্ত ক্ষুধা দরকার। কিন্তু আমার মধ্যে সেই ক্ষুধাটা কোথাও উপলব্ধি করতে পারছিলাম না। তখন মনে হয়েছে সক্রিয় রাজনীতিতে থাকাটা আর উচিত নয়।’

শর্মিষ্ঠা আরও বলেন, ‘অনেক দিন ধরে আমি কোনো রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নিইনি। বাবার মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। নিজেকে সামলাতে একটু বিরতি নিয়েছিলাম। আমার বয়স ৫৬ বছর হলো। জীবনের আর ১০ বছর সুস্থ ভাবে বাঁচতে চাই। ওই সময়টায় আমার ভালো লাগার বিষয় নাচ নিয়েই কাটিয়ে দিতে চাই।’

শর্মিষ্ঠা জানান, রাজনীতি ছাড়ার এই সিদ্ধান্ত তিনি সোনিয়া গান্ধী, মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা এবং দিল্লির কংগ্রেস নেতা অজয় মাকেনকে কয়েক মাস আগে জানিয়েছিলেন।

উল্লেখ্য, ২০১৪ সালে কংগ্রেসে যোগ দেওয়ার পর একটি মাত্র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শর্মিষ্ঠা মুখার্জি। সেই নির্বাচনে তিনি হেরে যান। ২০১৯ সালে তিনি কংগ্রেসের জাতীয় মুখপাত্র হন।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা