,

সৌদিতে বয়লার বিস্ফোরণে বাংলাদেশি নিহত

news-image

মাদারীপুর প্রতিনিধি : সৌদি আরবের আল কাসিমে বয়লার বিস্ফোরণে মাদারীপুরের শিবচরের এক যুবক নিহত হয়েছেন। তার সঙ্গে আরও তিন বাংলাদেশির মৃত্যুর খবর ছড়ালেও তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

রোববার (১৯ সেপ্টেম্বর) সৌদির আল কাসিম প্রদেশের একটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাংলাদেশির নাম সোহেল সিকদার (৩২)। তিনি শিবচর উপজেলার পাচ্চর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের রাজ্জাক সিকদারের ছেলে। সোহেলের মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

তার স্বজনরা জানান, সম্প্রতি সোহেলের কন্যা সন্তানের জন্ম হয়েছে। তাকে দেখতে সোহেলের আগামী ২৫ সেপ্টেম্বর ছুটিতে দেশে আসার কথা ছিল।

সোহেলের বড় ভাই আবদুল গাফ্ফার জাগো নিউজকে বলেন, যখন মেয়ে হয় তখন আমার ভাই সৌদিতেই ছিল। মেয়েকে দেখার জন্য পাঁচ দিন পরই দেশে আসার কথা ছিল। এয়ার টিকিটও কাটা ছিল। সরকারের কাছে ভাইয়ের মরদেহ দ্রুত দেশে আনার দাবি জানাই।

সৌদি আরব থেকে মো. শাহ আলম নামে সোহেলের এক পরিচিতজন বলেন, এ দুর্ঘটনায় সোহেলসহ কয়েকজন মারা গেছেন। অন্যদের পরিচয় এখনো জানা যায়নি। বর্তমানে সোহেলের মরদেহ সেখানকার একটি হাসপাতালে রাখা আছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন জাগো নিউজকে বলেন, সৌদি আরবের আল কাসিমে বয়লার বিস্ফোরণে শিবচরের এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য