,

সাবিনারা ম্যাচ জিতলেই পাবেন ৩ হাজার ডলার পুরস্কার

news-image

স্পোর্টস ডেস্ক : এএফসি এশিয়ান নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে বাংলাদেশ মিশন শুরু করছে আজ (রোববার)। উজবেকিস্তানে বিকেল চারটায় প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ জর্ডান। গ্রুপের অন্য দল ইরান।

বাংলাদেশের দুই প্রতিপক্ষই অনেক শক্তিশালী ও অভিজ্ঞ। এশিয়ান পর্যায়ে এ দুটি দলের বিপক্ষে ভালো ফল করতে হলে সাবিনাদের খেলতে হবে নিজেদের সেরাটা।

দলকে উৎসাহ দিতে শনিবার উজবেকিস্তান গেছেন বাফুফের সদস্য ও মহিলা উইংয়ের চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ এবং বাফুফের সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী।

শনিবার সাবিনাদের সঙ্গে সাক্ষাৎ করে মাহফুজা আক্তার কিরণ তাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন। ম্যাচ জিতলেই সাবিনারা পাবেন ৩ হাজার ডলার পুরস্কার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ৫৬ হাজার টাকা), ড্র করলে ১ হাজার ডলার বা প্রায় ৮৫ হাজার টাকা।

সাবিনাদের উদ্দেশ্যে মাহফুজা আক্তার কিরণ বলেছেন ‘দেশের মানুষ তোমাদের দিকে তাকিয়ে আছে। আমরা ড্রয়ের জন্য খেলব না, জয়ের জন্য খেলব। জয়ের জন্য পুরস্কারও পাবে তোমরা।’

বাংলাদেশের মেয়েরা উজবেকিস্তান যাওয়ার আগে নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলে একটি হেরে একটি ড্র করেছে। কোচ গোলাম রব্বানী ছোটন আশা করেছেন, তার দল উজবেকিস্তানে ভালো খেলা উপহার দেবে।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে