,

মহাসড়কে দুই শতাধিক অটো-টমটম জব্দ

news-image

উপজেলা প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে দুই শতাধিক নিষিদ্ধ অটোরিকশা ও সিএনজি জব্দ করেছে হাইওয়ে পুলিশ। এসময় পাঁচ লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মহাসড়কের ১০টি পয়েন্টে এ অভিযান চালানো হয়।

নারায়ণগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্র জানায়, সিদ্ধিরগঞ্জের শিমরাইল ও গাউছিয়া ক্যাম্পের পুলিশ সদস্যরা ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কের সাইনবোর্ড, সানারপাড়, শিমরাইল মোড়, মদনপুর, মোগড়াপাড়া, বরপা, তারাব এলাকায় দুই শতাধিক নিষিদ্ধ ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজি জব্দ করে। পরে প্রতি গাড়িকে দুই হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে শিমরাইল ও সাইনবোর্ড ক্যাম্পের ট্রাফিক ইনচার্জ মশিউর রহমান জানান, হেড কোয়ার্টারের নির্দেশে ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কের ১০টি পয়েন্টে একযোগে অভিযান চালানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য