,

দিল্লিতে ডেঙ্গুর প্রকোপ ঊর্ধ্বমুখী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী নয়া দিল্লিতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়া দপ্তর সামনের কয়েক মাসে আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়ায় মশার বংশবৃদ্ধির সুযোগও বাড়বে।

এই বছর দিল্লিতে ১৫৮ জন রোগী পাওয়া গেছে। যেখানে গত বছর এই সময় পর্যন্ত রোগীর সংখ্যা ছিলো ১৩১। এর মধ্যে এ বছর সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই পাওয়া গেছে ৩৪ ডেঙ্গু রোগী। খবর হিন্দুস্থান টাইমসের।

তবে নগর কর্মকর্তাদের দাবি আক্রান্তের পরিমাণ স্বাভাবিকের চেয়ে ২/৩ গুণ বাড়লেই কেবল পরিস্থিতি আশঙ্কাজনক বলে মনে করা হয়।

এদিকে দক্ষিণ দিল্লি মিউনিসিপ্যাল করপোরেশনের এক কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রতি নির্মাণাধীন এলাকা এবং সরকারি কার্যালয়ের যেসব স্থানে মশা বংশবৃদ্ধি করতে পারে সেসব স্থানে ব্যাপক আকারে মশা নিধন কার্যক্রম চালানো হয়েছে।

এদিকে পূর্ব দিল্লি মিউনিসিপ্যাল করপোরেশন মাসব্যাপী মশা নিধন কার্যক্রম শুরু করেছে। এছাড়া সেখানে চারটি জ্বর চিকিৎসার হাসপাতাল চালু করা হয়েছে। এক কর্মকর্তা বলেন, আক্রান্তের সংখ্যা বাড়ছে আর আমরা নতুন গাইডলাইন জারি করেছি।

উল্লেখ্য, ২০১৬ সালে দিল্লিতে ১৭১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল। পরের বছর তা বেড়ে হয় ২৫১ জনে। এরপর ২০১৮ সালে ৬৪ তে নেমে আসে। ২০১৯-এ তা ৪৭-এ কমে আসে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য