,

বোয়ালমারীতে অগ্নিকাণ্ডে বৃদ্ধার মৃত্যু

news-image

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আগুনে পুড়ে ছিয়ারন নেছা (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যুর ঘটনা ঘটেছে। আগুনে এ সময় ওই বৃদ্ধার একটি গাভীও পুড়ে যায়। শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার শেখর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তেলজুড়ী গ্রামে এ ঘটনা ঘটে। ওই বৃদ্ধার দুই মেয়ে এক ছেলে রয়েছে।

শনিবার সকালে ঘটনাস্থল ইউএনও মো. রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রনব পান্ডে, ইউপি চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্যা ও ইউপি সদস্য ওবায়দুর রহমান পরিদর্শন করেছেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারকে জেলা প্রশাসনের পক্ষে নগদ ১০ হাজার টাকা ও ২০ কেজি চাল দেওয়া হয়।

বৃদ্ধার ভাই ছিরু তালুকদার জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার রান্না শেষ করে রাতের খাবার খেয়ে আমার বোন ঘুমিয়ে পড়েন। মনে হচ্ছে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে বসতঘর ও গোয়ালঘরে আগুন ছড়িয়ে পড়ে। গভীর রাত হওয়ায় আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই ততোক্ষনে সবকিছু পুড়ে শেষ হয়ে যায়। আর ছেলেমেয়েরা অন্য ঘরে ঘুমাচ্ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্যা বলেন, তেলজুড়ী গ্রামে আগুনে পুড়ে ছিয়ারন নেছা নামের এক বৃদ্ধা ও তার একটি গাভী মারা গেছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য