,

কাজে ফিরলেন মৌসুমী

news-image

অনলাইন ডেস্ক : কথা ছিল নতুন সিনেমা’য় কাজ করার মধ্য দিয়ে কাজে ফিরবেন চিত্রনায়িকা মৌসুমী। কিন্তু সিনেমা’র কাজ শুরুর আগেই তিনি একটি জনসচেতনতা মূলক বিজ্ঞাপনে কাজ করার মধ্য দিয়ে বেশ কিছুদিনের বিরতি শেষে কাজে ফিরলেন। পোশাক শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের করোনা বিষয়ে সচেতনতা গড়ে তুলতেই মৌসুমী এই জনসচেতনতামূলক বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন।

দু’দিন আগে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁ’র টপ ফ্লোরে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন মেধাবী বিজ্ঞাপন নির্মাতা ও অভিনেতা সৈয়দ আপন আহসান। বিজ্ঞাপনটির সার্বিক তত্ত্বাবধানে আছে ভিশন স্প্রিং। সৈয়দ আপন আহসান জানান বিজ্ঞাপনী সংস্থা ‘এক্সপ্রেসনস লিমিটেড’ থেকে বিজ্ঞাপনটি নির্মাণ করা হয়েছে।

মৌসুমী বলেন, ‘এর আগেও আপন আহসানের নির্দেশনায় বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছি। তবে এবারেরটি জনসচেতনতা মূলক বিজ্ঞাপন। সিনেমার কাজ দিয়ে বিরতি শেষে কাজে ফেরার ইচ্ছে ছিল আমার। কিন্তু তার আগেই আমাদের পোশাক শিল্প শ্রমিকদের মধ্যে করোনা বিষয়ে সচেতনতা গড়ে তুলতে এই বিজ্ঞাপনে কাজ করেছি। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এই, করোনায় লকডাউন শেষে আমি করোনা বিষয়ে সচেতনতামূলক একটি কাজ করার মধ্য দিয়েই কাজে ফিরলাম। একজন মানুষ হিসেবেই শুধু নয়, একজন শিল্পী হিসেবেও আমার দায়িত্ববোধের জায়গা থেকে আমি শিল্পী জীবনের শুরু থেকেই এই ধরনের কাজ করতে এগিয়ে আসি। সেই ধারাবাহিকতায় এই কাজটিও আমার করা। যাতে আমাদের দেশের পোশাক শিল্প শ্রমিক কিংবা গার্মেন্টস কর্মীরা যেন সচেতন হন করোনা বিষয়ে।’

সৈয়দ আপন আহসান বলেন, ‘আমাদের দেশের চলচ্চিত্রে মৌসুমীর আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে তার অভিনয় গুনের পাশাপাশি তার মুগ্ধ হওয়ার মতো ব্যক্তিত্বের কারণে। যে কারণে আসলে পোশাক শিল্প শ্রমিকদের মধ্যে করোনা বিষয়ে সচেতনতা গড়ে তুলতে তাকে নিয়েই জনসচেতনতা মূলক বিজ্ঞাপনটি নির্মাণ করা। সব সময়েরই মতোই মৌসুমী কাজটি করার ক্ষেত্রে ভীষণ আন্তরিক ছিলেন।’

এদিকে মৌসুমী নির্মলেন্দু গুণের শিশু কিশোর উপন্যাস ‘দেশান্তর’ অবলম্বনে ‘দেশান্তর’ সিনেমায় অন্নপূর্ণা চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। এছাড়াও তিনি মির্জা সাখাওয়াত হোসেনের ‘ভাঙন’, আবু তাওহীদ হিরণের ‘সংশয়ী’ ও জাহিদ হোসেনের ‘সোনার চর’ সিনেমার কাজ শুরু করবেন শিগগিরই। এই চারটি সিনেমার কাজ শুরু করে মধ্য অক্টোবরে তিনি আমেরিকা যাবেন। এদিকে এরই মধ্যে মৌসুমী ‘ভিশন ২০২১’র নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য