,

ভেঙে পড়েছে আমিনবাজারের বেইলি ব্রিজ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গাবতলী এলাকার আমিনবাজার-আশুলিয়া নৌপথের আমিনবাজার পুরাতন লোহার বেইলি ব্রিজ নদীতে ভেঙে পড়েছে।

বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে এ ঘটনার পর ওই রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক।

বিকালে বিআইডব্লিউটি’এর একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সব নৌযানের মালিক/মাস্টার/ড্রাইভারসহ নৌ-অপারেটরদের জানানো যাচ্ছে যে, আমিনবাজার-আশুলিয়া নৌপথের আমিনবাজার পুরাতন লোহার বেইলি ব্রিজ নদীতে ভেঙে পড়ায় নৌপথটি নৌ চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। নিরাপদ নৌ চলাচলের স্বার্থে ভেঙে পড়া বেইলি ব্রিজটি নৌপথ থেকে অপসারণ না করা পর্যন্ত নৌ চলাচল আপাতত বন্ধ থাকবে।

এছাড়া নিরাপত্তার স্বার্থে ভেঙে পড়া বেইলি ব্রিজের স্থানে লাল পতাকা এবং লালবাতি স্থাপন করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য