,

ভারতে থেকে বাংলাদেশে অক্সিজেন ও সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে–ভারতীয় হাইকমিশনার 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : বর্তমানে ট্যুরিস্ট ভিসা ছাড়া সবধরনের ভিসা চালু আছে। দুই দেশের মধ্যে বিমান চলাচলও শুরু হয়েছে। কোভিড পরিস্থিতির আরও উন্নতি হলে দুই দেশের যাত্রীদের সুবিধা হবে। বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলা যাওয়ার সময় ভারতীয় হাইকমিশনার বিক্রম দুরাইস্বামী
এসব কথা বলেন।
ভারতের ভ্যাকসিন সরবরাহ প্রসঙ্গে বিক্রম দুরাইস্বামী বলেন, বর্তমানে ভারতে ভ্যাকসিন উৎপাদন বেড়েছে। ভারতে থেকে বাংলাদেশে অক্সিজেন ও সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। আশা করছি, দ্রুত ভ্যাকসিনও সরবরাহ করা যাবে। তিনি আরো বলেন, আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ কাজ আগামী বছরের প্রথম দিকে শেষ হয়ে যাবে। বর্তমান করোনা পরিস্থিতির কারণে কাজে কিছুটা দেরি হচ্ছে।
এসময় আখাউড়া স্থলবন্দরে ভারতের হাইকমিশনারকে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, জ্যৈষ্ঠ সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) নাজমুল হাসান, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ আব্দুল হামিদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য