,

সকাল-বিকেলের নাস্তায় লোভনীয় চিড়ার পোলাও

news-image

নিউজ ডেস্ক : আড্ডার আসরে মুড়ি-চিড়া খেতে কে না পছন্দ করে! তবে খালি মুড়ি বা চিড়ার ভিন্ন স্বাদ পেতে চাইলে চিড়া দিয়ে তৈরি করে নিতে পারেন মজাদার চিড়ার পোলাও। এটি ঝটপট তৈরি করে খেতে পারবেন। চিড়ার পোলাও খেতে যেমন সুস্বাদু তেমন পুষ্টিকর। সকাল-বিকেলের নাস্তায় ঝটপট স্বাস্থ্যকর খাবারের বিকল্প হিসেবে তৈরি করতে পারেন চিড়ার পোলাও। চলুন জেনে নেই রেসিপিটি সম্পর্কে-

প্রয়োজনীয় উপকরণ

১. চিড়া ৩ কাপ

২. ঘি ৩ টেবিল চামচ

৩. তেল পরিমাণ মতো

৪. ডিম ৩ টি

৫. চিকেন ৬০০ গ্রাম

৬. গোলমরিচের গুঁড়া দেড় চা চামচ

৭. ধনেপাতা পরিমাণ মতো

৮. সবজি এক কাপ

৯. মটরশুঁটি এক টেবিল চামচ

১০. ক্যাপসিকাম কুচি এক টেবিল চামচ

১১. কাঁচা মরিচ কুচি ৩ চা চামচ

১২. আদা বাটা এক চা চামচ

১৩. পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ

১৪. রসুন বাটা দেড় চা চামচ

১৫. লবণ স্বাদমতো
প্রস্তুত পদ্ধতি

প্রথমে ফ্রাইপ্যানে ঘি ও তেল গরম করে এবার ডিম ফেটিয়ে নিয়ে ভেজে নামিয়ে নিন। ফ্রাইপ্যানে আবারও তেল ও সামান্য ঘি গরম করে চিকেন, গোলমরিচের গুঁড়া ও লবণ দিয়ে হালকা ভেজে নিন। এবার গরম তেলে সবজি, মটরশুঁটি, ক্যাপসিকাম কুচি, লবণ, কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি মিশিয়ে ভেজে নিন। তারপর একে একে মিশিয়ে নিন আদা বাটা, রসুন বাটা, ভাজা ডিম, চিড়া, ধনেপাতা কুচি, গোলমরিচের গুঁড়া। আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে ভেজে নিন। এরপর মিশিয়ে দিন ভাজা চিকেন। ভালো করে কিছুক্ষণ রান্না করে নামিয়ে, সাজিয়ে পরিবেশন করুন মজার চিড়ার পোলাও।

 

এ জাতীয় আরও খবর

মিজানুর রহমান আজহারী: শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করা জরুরি

কালো জাদুর অভিযোগে আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে?

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯

পরীমণির জন্মদিনে ওমর সানীর স্নেহের আলিঙ্গন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন

হঠাৎ গোলাপি জার্সি পরে কেন মাঠে নামল পাকিস্তান

গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চান খাদ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর জাপান সফর: স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ