,

জঙ্গলে শুধু পানি খেয়েই চারদিন বেঁচে ছিল শিশুটি!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে বাড়ির উঠোন থেকে হারিয়ে গিয়েছিল তিন বছরের এক শিশু। গত শুক্রবার বাড়ির অদূরে একটি জঙ্গলে চলে যায় সে। সোমবার তাকে উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।

বাক-প্রতিবন্ধী শিশুটি উঠোনে খেলতে গিয়েই বাড়ির পাশের ঝোঁপঝাড়ের দিকে চলে গিয়েছিল। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে খোঁজাখুজি করে পাননি। পরে তারা ধারণা করেন যে, সে হয়তো অপহৃত হয়েছে।

তাকে উদ্ধারের ছবি প্রকাশ করেছে নিউ সাউথ ওয়েলস পুলিশ। তারা জানিয়েছে, একটি ছোট্ট নালার পাশে বসে পানি খাওয়া অবস্থায় শিশুটিকে পাওয়া গেছে। নালাটি তাদের বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে।

হেলিকপ্টার থেকে তোলা ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি নালার পাশে বসে শিশুটি হাত দিয়ে পানি তুলে খাওয়ার (পান) চেষ্টা করছে। তিন বছরের ওই শিশু চারদিন কি তাহলে কেবল ওই নালার পানির খেয়েই বেঁচে ছিল – এ প্রশ্নও এখন অনেকের। সূত্র: বিবিসি

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য