,

‘এ’ দলে মিঠুন-ইমরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : ইমরুল কায়েস জাতীয় দলে জায়গা হারিয়েছেন আরও আগে। সম্প্রতি জাতীয় দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুনও। এ দুজনই ডাক পেয়েছেন এইচপি দলের বিপক্ষে বিসিবির ঘোষিত ‘এ’ দলের স্কোয়াডে। তবে ইমরুলকে রাখা হয়েছে কেবল ওয়ানডে ম্যাচের জন্য। আজ সোমবার মুমিনুল হককে অধিনায়ক করে ঘোষণা করা হয়েছে ১৫ সদস্যের দল।

ইমরুল ও কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া মিঠুন ছাড়া এই দলে আছেন টেস্ট দলের নিয়মিত মুখ সাদমান ইসলাম। জাতীয় দলে আসা-যাওয়ার মাঝে থাকা সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসাইন শান্তরাও সুযোগ পাচ্ছেন নিজেদের প্রমাণ করার।

আগামী ১৬ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দুই দলের প্রথম চার দিনের ম্যাচটি। ২৩ সেপ্টেম্বর শুরু হবে দ্বিতীয় চার দিনের ম্যাচ। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুটি ওয়ানডে হবে ২ অক্টোবর ও ৪ অক্টোবর।

১৫ সদস্যের ‘এ’ দল: মুমিনুল হক (অধিনায়ক), সাইফ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী, মোহাম্মদ মিঠুন, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, নাইম হাসান, এবাদত, আবু জায়েদ, খালেদ আহমেদ, কামরুল ইসলাম, শহীদুল ইসলাম, ইমরুল কায়েস (শুধু ওয়ানডে)।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে