,

ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে জনগনের সরকার প্রতিষ্ঠার আন্দোলনের জন্য প্রস্তুুত হোন : ডা. জাহিদ

news-image

রংপুর ব্যুরো : রংপুর মহানগর বিএনপি কমিটি পুর্নগঠনের লক্ষ্যে মতবিনিময় সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপির দুর্দিনে অনেক নেতা না থাকলেও কিন্তু দলের মাঠ পর্যায়ের নেতা কর্মীরা কিন্তু সব সময় খালেদা জিয়া বলেন তারেক রহমানের সাথে ছিলেন এখনও আছেন।

তিনি সোমবার দুপুরে রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ মহানগর বিএনপি কমিটি পুর্নগঠন উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা কালে এসব কথা বলেন।

রংপুরের দায়িত্বপ্রাপ্ত বিএনপি’র এই নেতা আরও বলেন, তৃণমুল পর্যায়ে দলকে শক্তিশালী করতে না পারলে দেশে গনতন্ত্র আসবেনা। খালেদা জিয়ার মুক্তি হবেনা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা যাবেনা। এ জন্য আর উপর দিয়ে চাপিয়ে দেয়া কমিটি নয় দলের তৃনমুল পর্যায়ের নেতা কর্মীদের মতামতের উপর ভিত্তি করে গনতান্ত্রিক ভাবে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের উদ্যেগ করা হয়েছে। তিনি দলের নেতা কর্মীদের আবারো ঐক্যবদ্ধ হয়ে এ ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে জনগনের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হবার আহবান জানান।

উক্ত মতবিনিময় সভায় রংপুর মহানগর বিএনপির সভাপতি সামসুজ্জামান সামুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দলের রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক বক্তব্য রাখেন মহানগর সাধারন সম্পাদক শহিদুল ইসলাম মিজু, সহ-সভাপতি কাওসার জামান বাবলা, যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান লাকু, সালেকুজ্জামান সালেক, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম প্রমূখ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য