,

রংপুরে মামলার টাকা ভাগাভাগি নিয়ে দুই আইনজীবির সংর্ঘষ, আহত-৫

news-image

রংপুর ব্যুরো : রংপুরের আদালত চত্বরে দুই আইনজীবীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। মামলার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ সময় দুই পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

রোববার বিকেলে রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও আইনজীবী সূত্রে জানা যায়, রোববার বিকেলে একটি মামলায় মক্কেলের কাছ থেকে নেওয়া টাকার ভাগ বাটোয়ারা নিয়ে আইনজীবী সমিতির সদস্য আলাউদ্দিন ও অপর আইনজীবী মেজবাহ আহমেদের মধ্যে বাকবিতÐা শুরু হয়ে। পরে এক পর্যায়ে হাতাহাতির হয়। উভয়েই বিক্ষুব্ধ হয়ে উঠলে তা সংঘর্ষে রূপ নেয়।

এ সময় দুই আইনজীবীর সমর্থকরাও একত্রিত হয় আদালত চত্বরে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আইনজীবী মেজবাহ আহমেদ মাথায় আঘাত পেয়ে আহত হন। তার মাথা থেকে রক্ত ঝড় থাকে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় আইনজীবী আলাউদ্দিন ও জুনিয়র আইনজীবীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

এছাড়াও, ঘটনাকে কেন্দ্র করে আইনজীবী সমিতির ক্যান্টিনে হামলা ও ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। রাত ৮টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি (তদন্ত) মো. রজিবুজ্জামান বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। আদালতপাড়ায় অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে দুই পক্ষের বক্তব্য শুনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

এ ব্যাপারে রংপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল হক প্রামাণিক জানান, ‘দুই পক্ষ থেকে পরস্পর বিরোধী অভিযোগ তোলা হচ্ছে। এজন্য তাদের কাছ থেকে লিখিত অভিযোগ চাওয়া হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য