,

রংপুরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ২

news-image

রংপুর ব্যুরো : রংপুরের গঙ্গাচড়ায় বৈরী আবহাওয়ার মধ্যে তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চার জন। নিহতরা হলেন- মতিয়ার রহমান টাংরু (৩৫) ও মনু মিয়া (৩৬) । রোববার ভোররাতে গঙ্গাচড়া উপজেলার ল²ীটারী ইউনিয়নের চর চল্লিশসালে মাছ ধরার সময় তিস্তা নদীতে এ ঘটনা ঘটে।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ল²ীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল হাদী। তিনি জানান, ফজরের নামাজের আগ মুহূর্তে চর চল্লিশসালে কয়েকজন মিলে নৌকায় করে মাছ ধরতে যায়। ওই সময়ে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এতে বজ্রপাতে টাংরু ও মনু নামে দু’জন ঘটনাস্থলে মারা যান।

এসময় সঙ্গে থাকা আরো চারজন আহত হন। তাদের সকলের গজঘন্টা ইউনিয়নের কালিরচর গ্রামে। এঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য