,

বাধ্যতামূলক অবসরে সিআইডির অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক

news-image

নিজস্ব প্রতিবেদক : পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডির) অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) শেখ ওমর ফারুককে বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে।

একই সঙ্গে খাগড়াছড়ি জেলার মহালছড়ির ষষ্ঠ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) মোহাম্মদ আবদুর রহিমকেও অবসরে পাঠানো হয়েছে।

বিসিএস (পুলিশ) ক্যাডারের এই দু-কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিয়ে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

দুই কর্মকর্তার চাকরি ২৫ বছর পূর্ণ হওয়ায় ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ৫৪ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর দেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। তবে তাদের কী কারণে অবসর দেয়া হয়েছে তা প্রজ্ঞাপনে জানানো হয়নি।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই দুই কর্মকর্তা বিধি মোতাবেক অবসরজনিত সব সুবিধা প্রাপ্য হবেন। জারির তারিখ থেকে এই আদেশ কার্যকর হবে।

আলোচিত চিত্রনায়িকা পরীমনি এবং মডেল মৌ ও পিয়াসার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর তত্ত্বাবধান করছিলেন অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক। সিআইডির ঢাকা মেট্রো উত্তরের দায়িত্বে ছিলেন তিনি।

কী কারণে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে জানতে চাইলে শেখ ওমর ফারুক জাগো নিউজকে বলেন, ‘এ অবসরের কারণের বিষয়ে কেউ কিছু বলেনি আমাকে। সরকারি কর্মকর্তাদের ২০-২৫ বছর চাকরির বয়স হয়ে গেলে সরকার যদি মনে করে অবসরে পাঠাবে তা করতেই পারে। এছাড়া অবসরের অন্য কোনো কারণ আছে কি-না আমার জানা নেই।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য