,

৯ সেপ্টেম্বরের মধ্যে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ শেষ করতে হবে

news-image

বিশেষ সংবাদদাতা : আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ প্রদান শেষ করার নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষমাণ নাগরিকদের দ্রুত টিকা প্রদানের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর (এমএনসি অ্যান্ড এএইচ) ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ইতোমধ্যে প্রথম ডোজ টিকা গ্রহণকারীদের কার্ড প্রদর্শনপূর্বক প্রাপ্যতা সাপেক্ষে যেকোনো কেন্দ্র থেকেই দ্বিতীয় ডোজ প্রদান করতে হবে এবং কিউআর কোড স্ক্যান করে তথ্য হালনাগাদ করতে হবে।

এইচআই, এএইচআই, স্বাস্থ্য সহকারী এবং পরিবার কল্যাণ সহকারীরা কোনো বাড়ি পরিদর্শনের সময় দ্বিতীয় দল থেকে বাদ পড়া ব্যক্তিদের টিকা প্রদানের কথা জানাবেন এবং দ্রুত টিকা প্রদানে উৎসাহিত করবেন।

সরবরাহকৃত টিকা থেকে দ্বিতীয় ডোজের পাশাপাশি প্রথম ডোজ প্রদান করতে হবে এবং ৯ সেপ্টেম্বরের মধ্যে প্রথম ডোজের টিকা প্রদান শেষ করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য