বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফাঁকা রশিদে অতিরিক্ত টোল আদায়, বিপাকে বালু ব্যবসায়ীরা

news-image

ফয়সাল আহমেদ , রাজশাহী
রাজশাহীর শ্যামপুর বালুমহালে শুধু তারিখ বসিয়ে ফাঁকা রশিদে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এতে স্বল্প পুঁজির বালু ব্যবসায়ীরা পড়েছেন চরম বিপাকে। অতিরিক্ত টোল আদায়ের বিষয়টি স্বীকার করেছেন কাটাখালী পৌর মেয়র মোহাম্মদ আব্বাস আলী।

শনিবার (২৮ আগস্ট) তিনি জাগো নিউজকে বলেন, টোল আদায়ের বিষয়টি আমি শুনেছি। এ নিয়ে একটি বিব্রতকর পরিস্থিতির মধ্যে রয়েছি। সেখানে একটি বাজে পরিস্থিতি বিরাজ করছে। এই টোল আদায়ের বিষয়টি আমাকে না জানিয়েই সেখানকার ইজারাদাররা অতিরিক্ত ১০০ টাকা করে টোল আদায় করছেন।

সরেজমিন গিয়ে দেখা গেছে, সরকার নির্ধারিত ২০০ টাকার বদলে আদায় করা হচ্ছে ৩০০ টাকা করে। ফাঁকা রশিদে এ টোল আদায় করা হচ্ছে। এ ঘটনায় বালু ব্যবসায়ীরা আপত্তি জানিয়েছেন।

৩০ বছর ধরে বালুর ব্যবসা করছেন কাজলা এলাকার অক্ট্রয় মোড়ের মো. ইদুল ইসলাম। অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে আপত্তি জানিয়ে তিনি জাগো নিউজকে বলেন, বালু বেঁচে প্রতি ট্রাকে লাভ থাকে ৫০ থেকে শ দেড়েক টাকা। কিন্তু গত বৃহস্পতিবার থেকে হুট করেই অতিরিক্ত ১০০ করে নেয়ার কারণে বিপাকে পড়েছি। এতে আমার লাভ থাকছে না।

তিনি আরও বলেন, বালুর দাম বর্ষার সময় বৃদ্ধি পায়, আবার স্বাভাবিক মৌসুমে বালু পর্যাপ্ত পরিমাণে উঠলে দাম কমে। কিন্তু টোল কোনো মৌসুমেই কমে না। এবার ইজারাদার টোলের পরিমাণ বাড়িয়েছেন।

সুরাপানের মোড়ের বালু ব্যবসায়ী শুকুর আলী বলেন, শহরের বিভিন্ন এলাকায় নির্মাণাধীন বিল্ডিং খুঁজে খুঁজে বালুর কাস্টমার খুঁজি। তারপর তাদের বালু সাপ্লাই দেই। এতে ট্রাকপ্রতি আমার লাভ থাকে ৫০ থেকে ১০০ টাকার মতো। কিন্তু হুট করে টোল বাড়ানোতে আমি আর বালু সাপ্লাই দিতে পারছি না। আগের অর্ডারও বাধ্য হয়ে বাতিল করেছি।

সরকার নির্ধারিত টোলের চেয়ে অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে জানতে চাইলে টোল আদায়কারী ইজারাদার মো. নজরুল ইসলাম জাগো নিউজকে বলেন, বর্ষা মৌসুমে ট্রাক একবারেই কমে গেছে, তাই টোল আদায়ের পরিমাণ বাড়ানো হয়েছে। নদীতে পানি নামলে এবং বালু আবার উঠতে শুরু করলে আবার কমিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে কাটাখালী পৌরসভার মেয়র মোহাম্মদ আব্বাস আলী বলেন, অতিরিক্ত টোল আদায়ের কারণে এখানে অনেকেই বিড়ম্বনায় পড়েছেন। অনেকেই আমাকে এ বিষয়ে অভিযোগ দিচ্ছেন। খুব দ্রুতই এ বিষয়ে বসে একটি পদক্ষেপ নেয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল