,

গংগাচড়ায় তিস্তার ভাঙ্গনে হুমকির মুখে বিনবিনার লোকালয় : ৪০ একর ফসলী জমি নদীগর্ভে বিলীন

news-image

রংপুর ব্যুরো : উজানের পাহাড়ী ঢলে রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টায় তিস্তার ডালিয়া পয়েন্টে বিপদসীমার ১৭ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে।

এদিকে চলতি মাসের শুরু থেকে তিস্তা নদীর পানি বৃদ্ধি ও দ্রæত সরে যাওয়ার কারণে উপজেলার বিভিন্ন স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে।

চলতি বছর কোলকোন্দ ইউনিয়নের বিনবিনার চরের ৪০ একর ফসলী জমি, ৫০টি ঘর-বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। বৃহস্পতিবার তিস্তা নদীর পানি বাড়া-কমার কারণে পশ্চিম বিনবিনার পাকার মাথা এলাকার কাঁচা রাস্তাটি ভেঙ্গে গেছে। আর ৩ ফুট রাস্তা ভাঙ্গলেই নদী লোকালয়ে ঢুকে ফসলী জমি, ঘর-বাড়িতে হানা দেবে। এতে করে এক পর্যায়ে বিনাবিনার ফসলী জমি ও শত শত ঘরবাড়ি তিস্তা নদীতে বিলীন হওয়ার শংঙ্কা দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে। ভাঙ্গন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড তড়িঘড়ি করে জিও ব্যাগ ডাম্পিং করেছে।

স্থানীয় যুবক এম এ মান্নান (৩৫) বলেন, বিনবিনার বিস্তীর্ণ ফসলী জমি নদীগর্ভে বিলীনের পর নদী একেবারে লোকালয়ের দিকে চলে এসেছে। নদী ভাঙ্গনের ফলে বিনবিনার একমাত্র রাস্তা আর মাত্র ৩ ফুট রয়েছে। এটি ভেঙ্গে গেলে নদী ভাঙ্গনে পুরো গ্রাম বিলীন হয়ে যাবে। তাই স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কাছে আমার দাবী গ্রাম রক্ষায় যেন দ্রæত ব্যবস্থা নেয়া হয়।

স্থানীয় ইউপি সদস্য ভুট্টু মিয়া (৪৫) বলেন, এ বছর তিস্তা নদীতে প্রায় ৪০ একর জমি নদীতে বিলীন হয়ে গেছে। অর্ধশত ঘরবাড়ি ভাঙ্গনের শিকার হয়েছে। বিষয়টি ইউপি চেয়ারম্যানের মাধ্যমে পাউবোকে জানানো হয়েছে।

রংপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী তবিবুর রহমান বলেন, বিনাবিনার চরে নদী ভাঙ্গন রক্ষায় যা বরাদ্দ ছিল সেই অনুযায়ী কাজ বাস্তবায়ন করা হয়েছে। এরপরেও ভাঙ্গণ রক্ষা করা সম্ভব হচ্ছে না। এর মধ্যে নতুন করে কোন বরাদ্দ পাওয়ার সম্ভাবনাও নেই।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য