,

চেষ্টা করেছি উইকেটে শেষ পর্যন্ত থাকতে : আফিফ

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ মুহূর্তে দুর্দান্ত ব্যাটিং করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আফিফ হোসেন। এতে ম্যাচ সেরার পুরস্কার পেল এই তরুণ ব্যাটসম্যানই।

১২২ রানের টার্গেটে ৬৭ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে দায়িত্বশীল ব্যাটিং করে দলকে জয় উপহার দেন আফিফ। ষষ্ঠ উইকেটে নুরুল হাসান সোহানকে সঙ্গে নিয়ে ৪৪ বলে ৫৬* রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তরুণ ব্যাটসম্যান আফিফ হোসেন।

বিশেষ করে আফিফের ইনিংসেই হেরে যায় অস্ট্রেলিয়া। ৩১ বলে হার না মানা ৩৭ রানের ইনিংস খেলার পর ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতেই।

আফিফ মাঠে নামার আগেই আউট হন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আফিফের ভাষ্যে, রিয়াদ ভাইয়ের থেকে একটিই ম্যাসেজ ছিল যেন মাঠে নামার পর দুই-তিন ওভার নরম্যাল খেলি। আমার পরিকল্পনা ছিল যেন শেষ পর্যন্ত উইকেটে থাকতে পারি এবং ম্যাচটা শেষ করে আসতে পারি।

আফিফের কন্ঠে প্রশংসা ঝড়লো সোহানকে নিয়েও, ‘সোহান ভাই খুবই ভালো ব্যাট করেছে। আমাদের দুজনের পরিকল্পনা ছিল যে উইকেট দেব না। বল টু বল রান দরকার ছিল তখন। তো উইকেট না দিয়ে রান কিভাবে করা যায়, সেই চেষ্টা করছিলাম। অপর পাশ থেকে ভালো সমর্থন পাওয়ায় আমরা কোনো চাপ অনুভব করিনি।’

তবে এই জয়ের কৃতিত্ব পুরো বাংলাদেশ দলকে দিতে চায় আফিফ। তিনি বলেন, ‘মিরপুরে আমাদের হোম কন্ডিশনে অবশ্যই বোলিংয়ের একটা বাড়তি সুবিধা থাকে। আমাদের বোলাররা সেই সুবিধাটা খুব ভালোভাবে কাজে লাগাচ্ছে। এ কারণেই আমাদের বোলিং ভালো হচ্ছে। এছাড়া আমাদের টিম এফোর্টও খুব ভালো হচ্ছে।’

টানা দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজে ২-০তে এগিয়ে আছে বাংলাদেশ। আফিফ জানালেন পরের ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করার। তিনি বলেন, ‘আমাদের প্রত্যেকটি ম্যাচ নিয়ে চিন্তা থাকে। আপাতত আমাদের চিন্তা থাকবে সামনের ম্যাচটা যেন ভালো খেলে জিততে পারি। জিততে পারলে সিরিজটি তো আমাদের পক্ষেই আসবে। চেষ্টা করব সামনের ম্যাচ জেতার।’

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ