,

মুহিতের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনায় (কোভিড-১৯) আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল মাল আবদুল মুহিতের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। স্বাভাবিকভাবে খেতে ও কথা বলতে পারছেন তিনি। তবে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন প্রবীণ এই নেতার দ্বিতীয় দফা পরীক্ষায়ও করোনা পজিটিভ এসেছে।

বুধবার রাতে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তবে মঙ্গলবার দ্বিতীয় দফা করোনা পরীক্ষা করালে ফল পজিটিভ এসেছে।

৮৭ বছর বয়সী আবুল মাল আবদুল মুহিতের নমুনা পরীক্ষায় গত ২৪ জুলাই করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকে রাজধানীর বনানীর বাড়িতে আইসোলেশনে ছিলেন তিনি। এ অবস্থায় ২৮ জুলাই বিকালে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। তার তেমন শারীরিক জটিলতা না থাকলেও শ্বাসকষ্টজনিত জটিলতার শঙ্কা এড়াতে তাকে হাসপাতালে নেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য