,

প্রতিদিন হাসপাতালে ভর্তি হয়েছে ৭৪ ডেঙ্গু রোগী

news-image

অনলাইন ডেস্ক : এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চলতি (জুলাই) মাসে রাজধানীসহ সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট দুই হাজার ২৮৬ জন রোগী ভর্তি হয়েছেন। এ হিসাবে চলতি মাসে প্রতিদিন গড়ে প্রায় ৭৪ জন ডেঙ্গু রোগী (৭৩ দশমিক ৭৪ জন) হাসপাতালে ভর্তি হন।

জানুয়ারি থেকে জুন পর্যন্ত মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ৩৭২ জন অর্থাৎ গড়ে মাসে ভর্তি রোগীর সংখ্যা ছিল মাত্র ৬২ জন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বৃহস্পতিবার একদিনে রেকর্ড সংখ্যক ১৯৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। মোট ভর্তি রোগীদের মধ্যে ১৯৪ জন রাজধানী ঢাকার ও দুজন ঢাকার বাইরের হাসপাতালে চিকিৎসাধীন।

এ নিয়ে সারাদেশের হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭৭ জন। মোট ভর্তি রোগীদের মধ্যে ঢাকার হাসপাতালে ৭৪৭ জন ও ঢাকার বাইরে ৩০ জন। এছাড়া চলতি মৌসুমে ডেঙ্গু সন্দেহে মৃত চারজনের তথ্য পর্যালোচনার জন্য তাদের তথ্য-উপাত্ত আইইডিসিআরে পাঠানো হয়েছে। স্বাস্থ্য অধিদফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।

পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (৩১ জুলাই) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে মোট দুই হাজার ৬৫৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৮৭৭ জন।

চলতি বছর জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে’তে ৪৩ জন, জুনে ২৭২ জন এবং জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন রোগী ভর্তি হন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য