,

শিক্ষাবিদ মানিক লাল দেওয়ানের মৃত্যুতে ফখরুলের শোক

অনলাইন প্রতিবেদক : শিক্ষাবিদ ড. মানিক লাল দেওয়ানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দলটির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ড. মানিক লাল দেওয়ানের মৃত্যুতে আমি তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সদস্য, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন, দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও পার্বত্য রাঙ্গামাটির শিক্ষার মানোন্নয়নের আলোকবর্তিকা হিসেবে ড. মানিক লাল দেওয়ান পার্বত্য অঞ্চল তথা দেশবাসীর কাছে অম্লান হয়ে থাকবেন।

জেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন তিনি জেলাবাসীর কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। পাশাপাশি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন হিসেবে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নতি সাধনে অক্লান্ত চেষ্টা করেছেন। তিনি রাঙ্গামাটি জেলা বিএনপির সাবেক সদস্য হিসেবে দলকে শক্তিশালী ও গতিশীল করতেও নিবেদিতপ্রাণ ছিলেন। ড. মানিক লাল দেওয়ানের মতো শিক্ষাবিদের পৃথিবী থেকে চিরবিদায় দেশের জন্য বড় ধরনের ক্ষতি।

বিএনপি মহাসচিব শোকবার্তায় ড. মানিক লাল দেওয়ানের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

পৃথক শোকবার্তায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম পার্বত্য অঞ্চল তথা দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ড. মানিক লাল দেওয়ান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি ড. মানিক লাল দেওয়ানকে পার্বত্য অঞ্চল তথা দেশের একজন গর্বিত সন্তান হিসেবে উল্লেখ করে তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকে পরিবার, গুণগ্রাহী ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি