,

চট্টগ্রামে প্রথমবারের মতো ব্ল্যাক ফাঙ্গাস রোগী শনাক্ত

news-image

চট্টগ্রাম প্রতিনিধি :চট্টগ্রামে প্রথমবারের মতো মিউকরমাইকোসিসে বা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক নারী (৬০)। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর তিনি বিরল এ ছত্রাকজনিত রোগে আক্রান্ত হন।

তালেবান ক্ষমতায় গেলে আফগানিস্তান হবে ‘একঘরে রাষ্ট্র’ : যুক্তরাষ্ট্র
বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার দুপুরের এসব তথ্য নিশ্চিত করেন চমেক হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের প্রধান অধ্যাপক ডা. সুযত পাল।

তিনি বলেন, চমেক হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর আমরা এক নারী মিউকরমাইকোসিসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছি ৷ যদিও সাধারণ মানুষ রোগটিকে ব্ল্যাক ফাঙ্গাস নামে চেনেন। ছত্রাকজনিত রোগটি বিরল। চট্টগ্রামে ওই নারীই প্রথমবারের মতো আক্রান্ত হয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। একটি মেডিকেল টিম তাকে পর্যবেক্ষণে রেখেছেন।

জানা গেছে, গত ২৫ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হন ওই নারী। এরপর ১৫ জুলাই তার করোনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসে। তবে করোনামুক্ত হলেও তার শরীরে নানা অসঙ্গতি দেখা দেয়। পাঁচদিন আগে তিনি চমেক হাসপাতালে ভর্তি হন।

 

এ জাতীয় আরও খবর

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম

চট্টগ্রাম ট্যাংক দুর্ঘটনা : সেনাসদস্য রিফায়াতের বাড়িতে শোকের মাতম, দাফনের প্রস্তুতি

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী