,

বালুবোঝাই ট্রাক্টরে কাভার্ডভ্যানের ধাক্কা, চালকসহ নিহত ৩

news-image

কুমিল্লা প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল সোয়া ৮ টার দিকে মহাসড়কের হাড়িখোলা মাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়িখোলা গ্রামের আবদুল জলিলের ছেলে বালু শ্রমিক নুরুল ইসলাম (৪০), রংপুরের আবদুল খালেকের ছেলে দিনমুজুর ফয়জার রহমান (৪০) ও কাভার্ডভ্যান চালক লিটন (৪০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে হাড়িখোলা মাজার এলাকায় মহাসড়ক সংলগ্ন মার্কেটের সামনে ট্রাক্টরে বালু তুলছিলেন শ্রমিকরা। এ সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই ট্রাক্টরে ধাক্কা দিয়ে কাভার্ডভ্যানটি উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই শ্রমিক নূরুল ইসলাম ও ফয়জার রহমান নিহত হয়। হাসপাতালে নেয়ার পথে কাভার্ডভ্যান চালক লিটন মারা যান।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ (ইন্সপেক্টর) জিয়াউল হক চৌধুরী বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯