,

পুষ্টিগুণে ভরপুর পান্তা ভাত

news-image

নাহিদা রিনথী
শহরের তুলনায় গ্রাম এলাকায় পান্তা ভাতের কদর অনেক। পান্তা ভাতকে তৈরি করা হয় সারা রাত ভাতকে পানিতে ভিজিয়ে। তবে এই খাবারটি বরাবরই বাঙালিদের কাছে জনপ্রিয়। কিন্তু যেকোন দিনের চেয়ে বাঙালির উৎসব পহেলা বৈশাখে এই পান্তার কদর হাজার গুণে বেড়ে যায়।

তবে কথায়ও আছে – পান্তাভাতের জল, তিন পুরুষের বল। আসলেই এই কথা একেবারেই মিথ্যা নয়। যে কোন সাধারণ ভাতের চেয়ে পান্তার পুষ্টিগুণ হাজার গুণে বেশি। সাধারণ ভাতে থাকা বিভিন্ন উপাদান অনেক ক্ষেত্রে দেহে শোষনে বাধা দেয়।

কিন্তু ভাতকে সারা রাত ভিজিয়ে রেখে পান্তার ফলে এর শর্করা গাঁজনের ফলে লেকটিক এসিড তৈরি হয় যা ভাতের সকল খনিজ লবণকে হাজার গুণ বাড়িয়ে দেয়। পান্তা ভাতে আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়ামের পরিমাণ রান্না করা ভাতের তুলনায় বেশি থাকে। অন্যদিকে সোডিয়ামের পরিমান কম থাকে, যা স্বাস্থ্যের জন্য উপকারী। এছাড়াও অপেক্ষাকৃত বেশি আছে ভিটামিন -বি ২ , ভিটামিন -বি ১২ ।

আর পান্তা ভাত শরীরে পর্যাপ্ত পানি সরবরাহ করে শরীরকে পানিশূন্যতা দূর করতে সাহায্য করে। পান্তা গ্যাস্টিক রোগীর জন্যও উপকারী। তীব্র গরমে হিট-স্ট্রোক থেকে রক্ষা করে পান্তা ভাত। অনেক গবেষণায় দেখা গেছে ১০০ গ্রাম ভাতে আয়রন থাকে তিন গ্রামের কিছু বেশি।

কিন্তু এই ভাতই পান্তা হয়ে গেলে তাতে আয়রনের পরিমাণ হয়েছে ৭৩.৯ গ্রাম। একই ভাবে সাধারণ ভাতের তুলনায় পান্তাভাতে ক্যালসিয়ামের পরিমাণ এবং ম্যাগনেসিয়ামের উপস্থিতি বেড়ে যায়। শরীরের হাড় শক্ত রাখতে সাহায্য করে পান্তাভাতে থাকা ক্যালসিয়াম। এছাড়াও পান্তাভাতে যে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া থাকে তা হজমে সাহায্য করে।

অন্য ভাতের তুলনায় পান্তা ভাতে জিংকের পরিমাণও বেড়ে যায় অনেক গুণ। যা যেকোন মানুষের স্বাস্থ্যের জন্য ভাল। সকালের নাস্তায় অনেক ভাল খাবার পান্তা। কারণ পান্তাভাত শরীরের অম্ল ও ক্ষারের সমতা রক্ষা করে। পান্তা ভাত ভিটামিন বি৬ এবং বি১২ এর ভাল উৎস যা রক্ত তৈরিতে সাহায্য করে এবং অন্য কোন খাবারে এত সহজে এত পরিমাণে এই ভিটামিন পাওয়া যায় না।

পান্তাভাত কোলাজেন তৈরিতে সাহায্য করে যা ত্বকের ইলাস্টিসিটি রক্ষা করে এবং নতুন কোষ তৈরি করে পারে। আলসার নিরাময়ে সাহায্য করে পান্তা ভাত। পেট পরিষ্কার রাখতে সাহায্য করে পান্তা ভাত।

 

এ জাতীয় আরও খবর

মিজানুর রহমান আজহারী: শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করা জরুরি

কালো জাদুর অভিযোগে আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে?

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯

পরীমণির জন্মদিনে ওমর সানীর স্নেহের আলিঙ্গন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন

হঠাৎ গোলাপি জার্সি পরে কেন মাঠে নামল পাকিস্তান

গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চান খাদ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর জাপান সফর: স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ