,

শান্তি চাই, কিন্তু ১ ইঞ্চি জমিও ছাড়ব না: আসামের মুখ্যমন্ত্রী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য আসাম-মিজোরাম সীমান্তে সংঘর্ষের পর পরিস্থিতি এখনও উত্তপ্ত। এরই মধ্যে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সাফ জানিয়ে দিয়েছেন, তার সরকার সীমানায় শান্তি চায়। তবে তার জন্য এক ইঞ্চি জমিও তারা ছাড়বেন না। খবর আনন্দবাজার অনলাইনের।

মঙ্গলবার শিলচর হাসপাতালে সংঘর্ষে আহতদের দেখতে যান হিমন্ত। সেখান থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, ‘এই সংঘর্ষ দুটি রাজনৈতিক দলের মধ্যে হয়নি। হয়েছে দু’টি রাজ্যের মধ্যে। আসামে যখন কংগ্রেস ক্ষমতায় ছিল তখনও সংঘর্ষ হয়েছে। আমরা শান্তি চাই। তার জন্য যা পদক্ষেপ করতে হবে করব। কিন্তু এক ইঞ্চি জমিও দেব না। ওদের এলাকা দখলও করতে যাব না।’

দু’টি রাজ্যের মধ্যে থাকা বনাঞ্চল নিয়ে দীর্ঘ দিন ধরেই এ সঙ্ঘাত চলে আসছে বলে দাবি করেছেন হিমন্ত। তিনি বলেন, ‘মিজোরামের মানুষদের সঙ্গে আমাদের লড়াই নয়। জমির জন্যও এই লড়াই নয়। আসাম ও মিজোরামের মধ্যে থাকা বনাঞ্চল নিয়ে এ সঙ্ঘাত। আসাম সরকার বনাঞ্চলের রক্ষা করছে। সেই লড়াই চলবে। তবে আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর ওদের এক ইঞ্চি জমিও নিইনি। আগামী দিনেও আমরা ওদের এলাকায় যাব না। তবে ওরা এলে প্রতিরোধ করব।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য