শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে একদিনে ১৫ মৃত্যু, শনাক্ত ৬২.৩৩ শতাংশ

news-image

বরিশাল প্রতিনিধি : বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়ে ১১ জন এবং করোনায় চারজন মারা গেছেন। এ সময়ে আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ৬২ দশমিক ৩৩ শতাংশ।

হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে ১৫ জন। ওই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন। যাদের মধ্যে ৫ জন পজিটিভ ছিলো।

একই সময়ে বিভিন্ন উপসর্গ নিয়ে ৬০ রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হন। যাদের মধ্যে ৩৩ জন পজিটিভ ছিলো। ২২টি আইসিইউ বেডে চিকিৎসাধীন রয়েছেন মুর্মূর্ষু ২২ রোগী।

রোববার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে মোট চিকিৎসাধীন ৩৩০ রোগীর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৩৬ জনের। বাকীরা উপসর্গ নিয়ে আইসোলেশনে রয়েছেন।

এদিকে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে প্রকাশিত গত শনিবার রাতের সবশেষ রিপোর্টে ১৫৭ জনের নমূনা পরীক্ষায় মধ্যে ৯৬ জনের করোনা পজিটিভ হয়েছে। শনাক্তের হার ৬২.৩৩ ভাগ।

২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত মেডিকেলের করোনা ওয়ার্ডে মোট ভর্তি ছিলো ৫ হাজার ৯৮২ জন। এদের মধ্যে ১ হাজার ৮০৭ জনের ছিলো পজিটিভ।

ছাড়পত্র নিয়েছে ৪ হাজার ৬৫২ জন। এদের মধ্যে পজিটিভ ছিলো ১ হাজার ৪০১ জন। ১০০১ জন ব্যক্তির মৃত্যু হয়েছে। যার মধ্যে করোনা পজিটিভ ছিলো ২৭৭ জনের।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা