,

জিম্মি করা দুই নারীকে উদ্ধার করলো পুলিশ

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে ৯৯৯ এ ফোন পেয়ে জিম্মি করে রাখা গৃহবধূসহ এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। চাকরি দেয়ার নামে ডেকে নিয়ে তাদের জিম্মি করা হয় বলে জানিয়েছে পুলিশ।

শনিবার বায়েজিদ থানার ওসি মো. কামরুজ্জামান এ তথ্য জানিয়েছেন। এ ঘটোনায় সুরমা বেগম সুমি (৩৫), তানজিল হোসেন (২২) এবং এমরান হোসেন (২১) নামে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, স্বামী অসুস্থ থাকায় কাজের খোঁজে গত ৭ জুলাই চট্টগ্রাম শহরে এসে এ চক্রের খপ্পরে পড়েন ওই গৃহবধূ। চাকরি দেয়ার আশ্বাসে তাকে সোহাগ কলোনিতে নিয়ে একটি বাসায় নিয়ে জিম্মি করে রাখা হয়।

এছাড়া গত ২২ জুলাই একইভাবে কাজের কথা বলে আরও এক কিশোরীকে নিয়ে যায় এ চক্র। পরে তাদের অসামাজিক কাজে লিপ্ত হতে বাধ্য করা হয়। এতে রাজি না হলে মারধরও করা হতো।

বায়েজিদ থানার ওসি মো. কামরুজ্জামান জানান, শুক্রবার দিবাগত রাতে ৯৯৯ এ ফোন পেয়ে বায়েজিদ বোস্তামি থানার রৌফাবাদের সোহাগ কলোনিতে অভিযান চালানো হয়। এ সময় জিম্মি থাকা দুই নারীকে উদ্ধার ও তিন জনেকে গ্রেপ্তার করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য