,

ভারত থেকে দেশে এল ১৮০ মেট্রিক টন তরল অক্সিজেন

news-image

অনলাইন ডেস্ক : ভারত থেকে বুধবার বাংলাদেশে প্রায় ১৮০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন এসেছে। ভারত ও বাংলাদেশের সমন্বিত চেকপোস্ট (আইসিপি) পেট্রাপোল দিয়ে জরুরি ভিত্তিতে ১১টি ট্যাংকারে করে এ অক্সিজেন আসে।

এসব অক্সিজেন আমদানি করেছে বাংলাদেশের লিন্ডে, স্পেকট্রা এবং পিউর অক্সিজেন নামের তিনটি প্রতিষ্ঠান।

ঢাকায় ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইসিপি পেট্রাপোলের শুল্ক বিভাগের সহকারী কমিশনার অনিত জৈন জানান, ঈদুল আজহার ছুটি সত্ত্বেও স্থলবন্দর কর্মকর্তা, শুল্ক কর্মকর্তা, বিএসএফ এবং সিঅ্যান্ডএফ এজেন্টদের সমন্বয়ে একটি বিশেষ দল গঠন করা হয়েছিল। ওই দলটি ঢাকায় ভারতের হাইকমিশন ও বেনাপোল কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন।

পেট্রাপোল স্থলবন্দরের পরিচালক কমলেশ সায়নী বলেন, পেট্রাপোল বন্দর থেকে তরল মেডিকেল অক্সিজেনের মতো প্রয়োজনীয় পণ্য পরিবহনে মাঠপর্যায়ের কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। দুই দেশের বন্দর কর্তৃপক্ষের মধ্যে চমৎকার সম্পর্ক বিদ্যমান এবং তাদের একে অপরকে সহায়তা করার দীর্ঘ ঐতিহ্য রয়েছে।

বাংলাদেশের হাসপাতালে তরল অক্সিজেনের সংকটপূর্ণ অবস্থা বিবেচনা করে, আইসিপি পেট্রাপোল কর্মকর্তারা মেডিকেল অক্সিজেন রপ্তানির জন্য একটি গ্রিন করিডোরের ব্যবস্থা করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য